Friday, October 23, 2015

প্রতিক্ষা --------হোসাইন মোহাম্মদ কবির




যুগ যুগ ধরে অপেক্ষায় আছি
সে আসবে বলে ,
জানিনা কখনো পাবো কি তার দেখা
যে আছে অন্তরালে।

কি গো তোমার নাম-কোথায় তোমার বাড়ি-
কোন সুদূরে থাকো তুমি,
তোমার দেখা পেতে হন্যে হয়ে
ঘুরে ঘুরে ক্লান্ত হলাম আমি।

যার জন্য প্রেমময় ব্যাকুল হৃদয়
চায় খুব কাছে পেতে ,
তীব্র নেশায় মগ্ন আমি
একা ঘুম আসে না রাতে।

স্বপ্নে এসে বলো কথা
স্বপ্নে চলে যাও ,
আমায় কাঁদিয়ে অন্তরালে
কি সুখ তুমি পাও।

দেখা দাও থেকো না আর অন্তরালে
তুমি তো পরী নও-নও তুমি দেবী
তুমি মানবী ,
 না পাওয়ার যন্ত্রণা'তে-
ব্যর্থ প্রেমের কাব্য লিখে চাই না হতে কবি।

               ১৮/১০/২০১৫








No comments:

Post a Comment