ইরেজার ##################
অনাদি চক্রবর্তী ***********************
কেউ কি মোরে দিতে পার
এমন 'ইরেজার',
মুছব আমি 'লেটার' কিছু
'কি-বোর্ড '-এর আমার্।
'ভি' আর 'এ' মুছব প্রথম
লিখব না আর 'ভা',
জানাব না কাউকে আর
"ভালো", "ভালবাসা।"
করব না আর বন্ধু কোন
মুছব 'বি' আর 'এন',
বন্ধু কেউ হয়না, শুধু
স্বার্থের লেন দেন।
এর পরেতে মুছতে হবে
'পি' এবং 'আর',
আদর করে ডাকব না আর,
"প্রিয়া" গো আমার্।
বন্ধু, প্রিয়া , ভালবাসা,
শব্দ কটি আজ,
থাকুক শুধু স্মৃতি হয়ে
মনের "মমতাজ।"
অনাদি চক্রবর্তী ***********************
কেউ কি মোরে দিতে পার
মুছব আমি 'লেটার' কিছু
'কি-বোর্ড '-এর আমার্।
'ভি' আর 'এ' মুছব প্রথম
লিখব না আর 'ভা',
জানাব না কাউকে আর
"ভালো", "ভালবাসা।"
করব না আর বন্ধু কোন
মুছব 'বি' আর 'এন',
বন্ধু কেউ হয়না, শুধু
স্বার্থের লেন দেন।
এর পরেতে মুছতে হবে
'পি' এবং 'আর',
আদর করে ডাকব না আর,
"প্রিয়া" গো আমার্।
বন্ধু, প্রিয়া , ভালবাসা,
শব্দ কটি আজ,
থাকুক শুধু স্মৃতি হয়ে
মনের "মমতাজ।"
No comments:
Post a Comment