Tuesday, October 20, 2015

আমার আশা --মো:জিয়াউর রহমান

আমার আশা
মোঃ জিয়াউর রহমান

 আমি তোমাদের নশ্বর ভুবনে অনেক প্রাপ্তীর
আশায় আসিনি
 শুধু মানুষ হিসেবেই বাঁচতে চাই,মানবাধিকার
নিয়ে
একটু আদর সোহাগ মায়া-মমতা পেয়ে।
তোমাদের স্বাধীনতার কাছে আমার অনেক
চাওয়া নেই
আমি শুধু ফেলানীর মত সীমান্তের কাঁটাতারে
ঝুলতে চাইনা
আয়লানের মত সমুদ্রের বালুচরে মরতে চাইনা।

তোমাদের সভ্যতার কাছে আমার আহামরি
আশা নেই
আমি শুধু জন্মের অধিকারটুকু চাই
 যেন
জারজ হয়ে জন্ম না নিয়ে মানবের অধিকার
পাই।
আমি তোমাদের ইতিহাসের কাছে
ইতিহাসবেত্তা হতে চাই
 না
আমি ৭১ হতে চাই, বীরসেনাদের আত্মত্যাগের মহিমা ভুলে যেন না যাই।
মায়ের আব্রু,বোনের মর্মদন্তুু কান্না ভুলে যেন
যাই।
 আমি এর বেশি কিছু চাইনা।
আমি তোমাদের কাছে গগনসম মাটি চাইনা
আমাকে এতটুকুন মাটি দাও,যেখানে শকুন
হায়েনার বিচরণ হয় না।
আমাকে এমন একজন মা দাও,যে তার জঠরে
জারজের জন্ম দেয়না।
তোমাদের সভ্য সমাজে পৌছে দাও আমার
 বাণী
আমি নিটোল শান্তিতে দেখতে চাই,আমার
প্রিয়মুখখানি ।

No comments:

Post a Comment