Wednesday, October 21, 2015

মাঝে মাঝে ভাবনায় ডুবি ---নিশাত তাসনিম ।

মাঝে মাঝে ভাবনায় ডুবি →
নিশাত তাসনিম
 মাঝে মাঝে ভাবনায় ডুবি খুব
ঐ জায়গাটা কখনো কি কেউ পারবে নিতে
যেখানে ঘুমকুমার ঘুমিয়ে আছে চুপটি করে,
যেখানটা দখল করেছে অন্য মানব কেউ!
যার প্রেমেতে নদীর বুকে আছড়ে পড়ে ঢেউ।
যার কারণে সূর্য ওঠে প্রতিটি নব ভোরে,
 যার বিরহে কবিতা লেখে দুঃখপোষা মেয়ে,
 যারে ভেবে খুব নীরবে জল নাচে চোখে
সেই জায়গা কি পারবে নিতে নিজের করে
কেউ?
 দেখলে, শূন্য জায়গা অন্যের দখলে-
ব্যাপারটা কেমন হাস্যকর শোনায়, তাইনা
 বলো?
আরে, পাগলী আমি ভাবছি কীসব!
মাথাটাই বুঝি গেছে!!
তবু জানো, দিন-দুপুরে, সন্ধ্যে-রাতে,
শুয়ে-বসে, পথে-ঘাটে ভাবি কেবল একই কথা
হিয়ার মাঝে নতুন করে জায়গা পাবে তো কেউ!
খুব যতনে আপন করে
থাকতে চাইবে বলো কেউ...?!
 নাকি আমি ভাবছি যা, তার সবই মিছে! 

No comments:

Post a Comment