Sunday, October 18, 2015

প্রকৃতি ও বিলাসী মন ---মনিরুজ্জামান জীবন ।

প্রকৃতি ও বিলাসী মন ✍

✍ মনিরুজ্জামান জীবন ✍

✍ চাঁদপুর ✍ কচুয়া ✍

১৮-১০-২০১৫ ইং

যখন তোমাকে কিছুই বলার থাকেনা আমার,

তখন নিকষ কালো আঁধার নীলিমাকে ভেদ করে

উঠে আসে পূর্ণিমার চাঁদ,

লুফে নেয় বাগানের ফুল,কচি সবুজ দূর্বাঘাস।

গ্রীষ্মের দুর্দান্ত দুপুরে প্রচন্ড দাব্দাহে সু-শীতল ছায়ার সন্ধানে

হেঁটে চলে দীর্ঘ মেঠোপথ ঘর্মাক্ত ক্লান্ত তৃষ্ণার্ত পথিক,

বুকে তার অতৃপ্ত পিপাসার জ্বালা চাতক পাখির মতো

শুধু জল খোঁজে চারিদিকে।

যখন জমাট কালো মেঘে ঢেকে যায় নীলিমার বিস্তীর্ণ আঁচল,

বয়ে যায় ঝড়ো হাওয়া,অতঃপর মৃদুমন্দ দখিনা সমীরণ,

তখন বুকের গভীর থেকে বেরিয়ে আসে তার স্বস্তির নিঃশ্বাস।

শীতল জলে সিক্ত হয়,ঘর বাড়ী বাগান উঠোন।

ফসলের পোড়া মাঠ আবার হয়ে উঠে সবুজ সতেজ,

বিশুদ্ধ জলে স্নান করে যেন শুদ্ধ হয় পৃথিবী।

আর উঠোনের মাঝে বিশুদ্ধ জলে ভিজে

পরিশুদ্ধ হয় ক্লান্ত শালিক যুগল।

No comments:

Post a Comment