Monday, October 19, 2015

শূন্য আমি --আবীর

শুন্য আমি...
আবীর...
-
তুমি হাসতে বলে
হাসতো সবি ফুলের কলি 
ফুঁটতো দুলি সদা অবিরাম,
তুমি গাইতে বলে
গাইতো সবি পাখ পাখালি 
সুরের তরী মুখরিত ধাম।
-
তুমি জাগতে বলে
জাগতো সবি চন্দ্র রবি
দিতো উঁকি মন মিনারে
তুমি থাকতে বলে
ছিলো সবি হাজার ছবি 
যেতাম আঁকি এই হৃদয়ে ।
-
আজ তুমি বীনে 
শুন্য প্রাণে ঘুরছি বনে
উদাস মনে দেখি আকাশ 
জোৎস্না বীনে 
রাত্রি জাগি একলা আমি 
স্বপ্ন বুনি শুন্যে বাতাশ।

No comments:

Post a Comment