Wednesday, December 16, 2015

স্বাধীনতা ************ এম কে সাগর

স্বাধীনতা
এম কে সাগর
*******************
দোয়েল ডাক মিষ্টি মধুর
পালিকের গরম পালক
সবুজ ধানের কঁচি পাতা
ঠাকুর মার ঝুলির হাজার গল্প,
ভয় লাজ না করে,
আপন মনে ন্যায় সত্যি কথা
বলতে পারাতেই স্বাধীনতা।
নয় মাস ধরে গুলি বারুদের
সামনে রেখে, শীত গরম
রৌদ বৃষ্টিতে ভিজে,
অকালে জীবন বিলে দিয়ে
বুকের রক্ত দিয়ে
পরের হাত থেকে নিজের দেশকে বাঁচিয়ে
একটি নাম দেশের
নাম লেখতে পারায় স্বাধীনতা।
সবুজের বুকে লাল
পতাকা আঁকতে পারাতেই,
কৃষাণ কৃষাণী রঙ্গিন স্বপ্ন
সোনালী দোল খাওয়া
হালকা বাতাসে
ছোট পক্ষী একটি সীমারেখার
মাঝে নিজের মতো করে
উড়তে পারায় স্বাধীনতা।
১৬/১২/২০১৫
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment