Wednesday, December 16, 2015

দেশ মাতার ******এম কে সাগর

দেশ মাতার
এম কে সাগর
***************************
আমার মায়ের বড় ছেলে
সেই কবে গিয়েছিলো যুদ্ধ
দেশ মাতাকে বাঁচাতে।
এখন আমার মায়ের বড় ছেলে
ফেরে আসেনি
কিন্তু তারা পাঠিয়েছেন  লাল সবুজের
একটি পতাকা, স্বাধীন একটি দেশ।
আমার মায়ের মন খারাপ নয়
কারণ তিনি মেনে নিয়েছে
তার বড় ছেলে টা
দেশ মাতার মান বাঁচাতে
জীবন দিযেছে হয়তো,
আর দশটা স্বাধীন জাতির শাড়ীতে
তার প্রিয় মাতৃ ভূমি দেশকে
মাথা উচু করে দাড়িয়ে দিয়েছে।
১৪/১২/২০১৫
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment