Wednesday, December 16, 2015

বাংলাদেশ *******এম কে সাগর

 বাংলাদেশ
এম কে সাগর
********************
বাংলাদেশ তুমি আমার
তিরিশ লাখ মানুষের বুকে
তাজা রক্ত দিয়ে লেখা একটি
প্রিয় নাম বাংলাদেশ।
 বাংলাদেশ তুমি আমার
আপন মাতৃভূমি
সবুজের মেলা।
প্রভাতের সূর্য ওঠাতেই তুমি
সন্ধ্যা সূর্য ডোবাতেই তুমি
রাতের নিঝুম কালোতেই তুমি
আমার প্রিয় বাংলাদেশ।
বাংলাদেশ তুমি আমার
সাত কোটি মানুষের একটি স্বপ্ন,
সকল অন্যায় হতে
তোমাকে বাঁচনোর চেষ্টা
বুকের শেষ রক্ত বিন্দু
লেখা প্রিয় বাংলাদেশ।
১৬/১২/২০১৫
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment