Thursday, December 17, 2015

চক্ষু মিলিয়া ********** এম কে সাগর

চক্ষু মিলিয়া
 এম কে সাগর
*********************
আমি পৃথিবীর বুকে
 চক্ষু মিলিয়া দেখেছি
 এই ধনধান্য পুস্পভরা
 আমার ছোট শ্যামল
 বাংলােদশকে।
 আমি এই পৃথিবীর তরে
 কোথায় দেিখনি এমন
 সুন্দর দেশ।
 যে দেশে প্রভাত বেলায়
 পাখিরা কল্লোল কোলাহল করে,
রবি হেসে আলে দান করে
 রাত শেষ দিন নিয়ে আসে।
 রাতে চাঁদের মিটিমিটি আলোয়
 আলোকিত করে সবখানে।
 যেথা দুপুরবেলায়
 আমার বাড়ির উঠানে
 আলো ছায়া খেলা করে।
 ফুলে ফুলে ভরা গাছের শাখায়
 বসে পািখরা কোলাহল তোলে।
 এমন মধুর দেশটা হয়তো বা
 কোথাও পাবো না আমি।
 ১২/১০/২০০৯
 জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment