Tuesday, December 15, 2015

বিজয় ---------হোসাইন মোহাম্মদ কবির




রক্তগঙ্গায় তনু ভাসিয়ে
বিজয় এসেছে বাংলা মায়ের প্রাণে,
আজও নবীন প্রজন্মের হৃদয় কম্পিত হয়
  লাখো শহীদের ইতিহাস শুনে।

সীমাহীন ত্যাগের বিনিময়
বিজয় পেয়ে গর্বিত বাঙালী জাতি,
তবু এখনো বীরাঙ্গনার গল্প শুনে
চোখে ভেসে আসে ভয়ানক কিছু স্মৃতি।

মুক্ত স্বাধীন বাংলার ভূমিতে
জন্ম নিয়ে আমি ধন্য,
বাংলা ভাষায় কাব্য লিখে হয়েছি কবি
জীবন দিতে পারি বাংলা মায়ের জন্য।

তোরা কে হবি স্বাধীন
বাংলা মায়ের বুকে আয়,
এ জাতি মরণ করে না ভয়
বাঙালী মানে না কভু পরাজয়।

শামসুর রহমানের হে স্বাধীনতা
চিৎকার করে বিশ্ব কে দাও বলে,
সে এসেছে ফিরে জয়গান গেয়ে
লাল সবুজের বিজয় নিশান তুলে।

               ১৩/১২/২০১৫


No comments:

Post a Comment