এ পৃথিবীটা বড় রঙিন
নিজেকে হারাই রঙিন খেলায় মেতে,
নেশাময় পৃথিবীর মানুষ সবে
নইতো আমি সবের বিপরীতে।
:
কেউ বা টাকার নেশায় মেতে
ভুলে ধর্মকর্ম নিয়মনীতি,
কল কৌশলে ক্ষমতার বলে
মানুষ মানুষের করছে ক্ষতি।
:
দেখে কামিনীর যৌবন ভরা রুপ
তৃপ্ত প্রেমও নেশায় মগ্ন তরুণ,
যুবকের প্রেমে পড়ে মাতাল তরুণী
যৌবন জ্বালায় বিবেকের হয় মরণ।
:
গরীবের ন্যায্যমূল্য অন্ন কেরে
লোকের সম্মুখে স্নেহে তুলে নেয় বুকে,
যারা ছদ্মবেশে লিপ্ত অপকর্ম পাপে
এ সমাজে তারাই নীতি কাথা শুনায় মুখে।
:
কে আছে নিজ স্বার্থ ভুলে
অসহায় মানুষকে বুকে নেবে তুলে,
জান্নাত পাবে কর্ম ভালো হলে
মরণে কাঁদবে সবে অথই নয়ন জলে।
:
নেশায় মেতে নষ্ট হয়েছে সবে
ভালো মানুষ কে ছিলো কবে,
অতোটা নষ্ট এখনো হইনি যতোটা মানুষ আমাকে ভাবে।
১৯/১২/২০১৫
No comments:
Post a Comment