মনে পড়ে
এম কে সাগর
*******************
এভাবেই দিন ফুরায় গেছে
আজি সব কিছুতে খুঁজি
শৈশবের স্মৃতি মাখা দিনগুলো
বিচ্ছিন্ন সন্ধ্যা, শান্ত সকাল।
পুঁঠি পাঠের ভয়ে কত বাহানা
চোখে ঘুম আসা সুখী সন্ধ্যা
মৃদু জ্যোৎস্নার মিটিমিটি
আলো ছাড়া চারিদিকে আম্রের মুকুলে।
মায়ের বকনী বোনের আদর খেয়ে
ঘুম পারার অভিনয়ে অলসের মতো
চোখ বন্ধ করে চুপ থাকা
সেই দুঃসহ মমান্তিক মধুর স্মৃতি।
পড়শি বাড়ির বন্ধুদের সঙ্গে
মনোমালিন্য লেগে থাকতো সবকিছুতেই
কথায় কথায় এই ভাব এই আড়ি
কভু কি পাবো ফেলে আসা শৈশব।
মন চাইলে ছুটে যেতাম
কিশোরের দল নদীর কাছে
কিংবা বিশাল মাঠে গরু ছেড়ে দিয়ে বসে
বটতলে বাঁশের বাঁশিতে সুর তুলতাম।
মনে পড়ে পাঠশালাতে ভিনগায়ের
শান্ত, অশান্ত, দুষ্ট, মিষ্টি সকল
নতুন পুরানো বন্ধুরা
কত খেলা করতাম পুস্তক পাঠ বাদ দিয়ে।
২৫-০১-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।
এম কে সাগর
*******************
এভাবেই দিন ফুরায় গেছে
আজি সব কিছুতে খুঁজি
শৈশবের স্মৃতি মাখা দিনগুলো
বিচ্ছিন্ন সন্ধ্যা, শান্ত সকাল।
পুঁঠি পাঠের ভয়ে কত বাহানা
চোখে ঘুম আসা সুখী সন্ধ্যা
মৃদু জ্যোৎস্নার মিটিমিটি
আলো ছাড়া চারিদিকে আম্রের মুকুলে।
মায়ের বকনী বোনের আদর খেয়ে
ঘুম পারার অভিনয়ে অলসের মতো
চোখ বন্ধ করে চুপ থাকা
সেই দুঃসহ মমান্তিক মধুর স্মৃতি।
পড়শি বাড়ির বন্ধুদের সঙ্গে
মনোমালিন্য লেগে থাকতো সবকিছুতেই
কথায় কথায় এই ভাব এই আড়ি
কভু কি পাবো ফেলে আসা শৈশব।
মন চাইলে ছুটে যেতাম
কিশোরের দল নদীর কাছে
কিংবা বিশাল মাঠে গরু ছেড়ে দিয়ে বসে
বটতলে বাঁশের বাঁশিতে সুর তুলতাম।
মনে পড়ে পাঠশালাতে ভিনগায়ের
শান্ত, অশান্ত, দুষ্ট, মিষ্টি সকল
নতুন পুরানো বন্ধুরা
কত খেলা করতাম পুস্তক পাঠ বাদ দিয়ে।
২৫-০১-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।
No comments:
Post a Comment