Tuesday, February 2, 2016

চলো যাই --------হোসাইন মোহাম্মদ কবির



তোমায় নিয়ে যাবো দূর অজানায়
শত বাধা পেরিয়ে, 
স্বপ্নের দেশে দু'জনে ভালোবেসে
চলো যাই হারিয়ে। 
:
তোমার জন্য ছেড়েছি রাজ্য 
ধরেছি এই হাত,।
তোমার বুকে মাথা রেখে না হয় 
কুঞ্জবনে কাটাবো নিশিরাত। 
:
স্বর্গসুখের স্বাদ নেবো 
প্রেমের নীল আকাশে উড়ে,
শান্ত হবো তোমার আলিঙ্গনে
তৃপ্ত প্রেমে ভালোবাসার নীড়ে।  
:
এ ভূবনে বাসনা আমার 
চাই যে শুধু তোমায়,
কভু ভুল বুঝে যাবেনা চলে 
কথা দাও করবে না নিঃস্ব আমায়।
:
জাতিকুল গরিব ধনী নেই ভেদাভেদ 
হয়না প্রেমের বিধান,
প্রেম যে অন্ধ উন্মাদ মাতাল  
বোঝেনা সে দিন কুলমান। 
:
তোমার জন্য সহস্র জীবন
ধরতে পারি বাজি, 
দূর অজানায় চিরো সঙ্গী হবো 
তুমি যদি হও রাজি। 
:
স্বার্থহীন বাসবো ভালো 
মানবো না কোন বাধা,
এ যুগে নতুন প্রেমের ইতিহাস হবে 
মানবে হার সে যুগের কৃষ্ণরাঁধা। 

               ০২/০২/২০১৬ 

No comments:

Post a Comment