Monday, February 1, 2016

কাজের খোঁজে --------------- এম কে সাগর

               কাজের খোঁজে
     এম কে সাগর
******************
                এই যে ছোট পাখি
তুমি কোথায় উড়ে চলেছো?
               এই সাত সকালে,
সোনালী ধান থেকে
               শিশির ঝড়ার আগে।
আরে অবুঝ বালক
                তুমি কী জানো না?
আমরা তো বসে থাকতে পারি,
               সকাল থেকে বিকাল নাগাদ
কভু বেলা তো বসে থাকবে না
                কারো জন্য কিছুতেই,
তাই বেলা থাকতেই
              নীড়ের ঠিকানা খুঁজে ফেরছি।
এই যে ছোট পাখি একটু দাড়াও
                 দু'টি কথা বলি?
তুমি আমি মিলে
                আমার মনে হয়
এখনো তেমন বেলা হয়নি।
আরে বোকা প্রথমেই না কহিনো
                হাতের সময় নষ্ট করতে
পারবো না আমি
                আমার একটু খানি সময়ের
মূল্য অনেক বেশি,
                  আমাকে যেতে হবে
দূর গাঁ হতে দূর গাঁয়ে
                 কাজের খোঁজে,
কাজ শেষে ফিরে এসে
                  ফাঁকা হয়ে কবো কথা
তুমি আমি মিলে।
০১-০২-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment