Monday, February 8, 2016

একুশ এসেছিলো """"""""" এম কে সাগর

একুশ এসেছিলো
এম কে সাগর
"""""""""""""""""""""""""""""
একুশ এসেছিলো
অ, আ, ই, ক, খ, গ
এই সব গুলো বর্নমালা দিতে।
বাহান্ন এসেছিলো আমার ভাইয়ের
বুকের তাজা রক্ত দিয়ে
বাংলা ভাষাই কথা বলার
স্বাধীন রাস্তা করে দিয়েছে।
১৯৫২ এসেছিলো এক মাত্র বাংলা ভাষার জন্য
রফিক, জব্বাররা মিছিল করেছিলো
রাস্তা ঘাট, পথ, নদী, এক করেছিলো
বাংলা ভাষা হবে
বাংলাদেশের মাতৃভাষা।
১৯৫২ এর একুশে ফেব্রুয়ারি এসেছিলো
পৃথিবীর একটি মাত্র দিন
যে দিন রচনা হয়েছে
রক্তে লেখা একটি মাত্র মাতৃ ভাষা,
যা পৃথিবীর মাতৃ ভাষার
ইতিহাসে আর নেই।
আমার ভাইয়েরা সেই
রচনা সুচনা করেছিলো
এবং প্রাণের বিনিময়ে লেখে গেছে,
এই পৃথিবী যতদিন থাকবে
বাংলা থাকবে সকল ভাষার উপরে
একুশ এসেছিলো ।
০৯-০২-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment