শেষ কথা
এম কে সাগর
-----------------------
নিজেকে একলা পেলে
আমি আমাকে নিয়ে,
আর মানসি তোমাকে নিয়ে ভাবি।
এই সাগর, নদী, জল,পাখি
হাজার বকুল, দক্ষিনা বাতাস
এতো সব কিছু যেন আমার না।
মাঝে মাঝে প্রশ্ন জাগে
সাদা ফড়িং, সূর্ষ, চন্দ্র, রাত্রি এমনকি দিন
সবি তোমার জন্য ও গো মানসি।
সারাক্ষণ তুমি ছুয়ে যাও আমার এই মন।
তোমাকে ভেবে কাঁটে ঘুমহীন রাত্রি
তুমি দুরে রহ যখন
মন বুঝে তুমি কত আপন।
তোমাকে ভাল বাসি শত সত্যির মাঝে
এইটা শেষ কথা আর কিছু বুঝি না।
০৩-০২-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।
No comments:
Post a Comment