Sunday, January 31, 2016

আমন্ত্রন -------- এম কে সাগর

আমন্ত্রন
এম কে সাগর
******************
ইচ্ছা হলে,
তুমি এসো আমার গাঁয়ে?
একবার একটু ঘুরে যাও
ঘন সবুজের মেলা থেকে।
তুমি এলে ভাই
তাল পাতার বাঁশির সুর শোনাবো,
চোখ ফিরাতে পারবে না বিশ্বাস সবুজ দেখে,
তোমার মনে প্রেম জাগবে সবুজের।
শিশির ঝড়া রাত্রি শেষে প্রভাতে
শত শত পাখির গান শোনাবো,
এখানে নেই বাড়তি কোলাহল
বাতাসে উড়ে না মরণ বিষ।
চারিদিকে রৌদ্র আর ছায়া খেলা করে
সকাল হতে সন্ধ্যা নাগাদ
নীল মোহনার তীর
মিশে আছে মুক্ত শীতল হালকা হাওয়াতে।
৩১-০১-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment