:::::
এই মাথামোটা আমি কবি হতে যাব কোন দোষ বা গুনে?
কবি হতে হলে ভাব থাকতে হয়
স্বাধীন হতে হয়।
কবি হতে হলে ভাব থাকতে হয়
স্বাধীন হতে হয়।
কবে থেকে পরাধীন খাঁচায় বন্দি আমি
আমার চিৎকার ও ছটফটানিতে হাসে অভিশাপ
পাশ কেটে চলে যায় সিরাজুদ্দোলা দমনের অপদারথ জনতা।
আমার চিৎকার ও ছটফটানিতে হাসে অভিশাপ
পাশ কেটে চলে যায় সিরাজুদ্দোলা দমনের অপদারথ জনতা।
মুক্তির বাবা মাকে দেখেছি
মুক্তিকে কারাগারে দেখে এলাম।
মুক্তিকে কারাগারে দেখে এলাম।
বন্দি তালপাখা বলে কথা
যদি কখনো মুক্তি বের হয়
কথা দিলাম
আমি কবি হবো।
কথা দিলাম
আমি কবি হবো।
পরাধীন নগরে আর পটকা বাজাবেনা
পটকাকে বোমা বলে মনে হয়
আর কবিতো হাইড্রোজেন বোমা ।
পটকাকে বোমা বলে মনে হয়
আর কবিতো হাইড্রোজেন বোমা ।
বাপ দাদার নাম নাই চানমওলের বেয়াই
আমাকে কবি বলো
পরানে সয়নারে ডাক।
আমাকে কবি বলো
পরানে সয়নারে ডাক।
এই অবৈধ নগরে কবির আরেক নাম
হাইড্রোজেন বোমা।।
হাইড্রোজেন বোমা।।
No comments:
Post a Comment