বেলাশেষে
এম কে সাগর
************************
প্রতিদিন প্রেমে পড়ি
ক্ষনিক ভাবনাতে উদাস হয়
চোখের পলক পড়ে না,
কত শত স্বপ্ন বুনি
কবিতার ছন্দ আঁকি।
এই ছবির মতো
সাজানো গুছানো
ছায়া ঢাকা
দেশটাকে,
দেখি অপলক নয়নে
সারাটি ক্ষণ ধরে
চোখ বন্ধ করবার
আগ মূহুর্ত লাগাত।
রোজ প্রভাত সন্ধ্যায়
পাখি ডাকে কোলাহল তুলে
রবির আলো হালকা বাতাসে
দূর্বা ঘাস থেকে
শিশির ঝরে
মাটি কাঁদা করে।
তপ্ত দুপুরে
কৃষাণ কুড়ে ঘরে
ফিরে কান্ত দেহ মন দিয়ে,
কষাণ বউ
বেনারসি শাড়ির আঁচল
কৃষাণের ঘামে ভরা
মুখ মুছে দাই
ভালবেসে আপন হাতে।
বেলাশেষে
পড়ন্ত লালচে রৌদ্রে
সন্ধ্যা নামার খানিক আগে-
নীল আকাশ কালো হবার ক্ষনে
শীতল পাটিতে বসে
মাটির প্রদীপের মিটিমিটি আলোতে
গাঁয়ের বালক বালিকা
পুঁথি নিয়ে বসে
পাঠ করতে।
একটু রাত হলে
মোড়ল বাড়িতে
গাজী কালুর গানের
আসর বসে।
০৭-০১-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।
No comments:
Post a Comment