এক মুঠো অন্নের জন্য
ঘুরি দ্বারে দ্বারে,
মায়ের আদর নাই রে মনে
দেখিনি বাবা'র মুখ জন্মের পরে।
:
অলিগলি রাজপথে কত লোকের পায়ে ধরি
অশ্রুঝরা চোখে,
সাহেব আমায় একটা টাকা দেন
দু,দিন অন্ন যায়নি মুখে।
:
দয়া করে কেউ বা বলে
ছাড়ো আজ পকেট আমার ফাক্কা,
কেউ বা উত্তেজিত জোরগলায়
দেয় রে গলা ধাক্কা।
:
যেখানে হয় দিনের শেষ-সেখানে রাত্রি কাটাই বেশ
কোন এক গলিতে,
আমার শরীর ডাকার একটা ছেড়া কাপড়
নাই কনকনে শীতে।
:
নাম আছে আমার তবু সবে
টোকাই নামে ডাকে,
এ সমাজ পথও শিশু কে মানুষ ভাবে না
ঘৃণার দৃষ্টিতে দূরে দূরে রাখে।
:
এক মুঠো অন্ন দেবে কে
দয়া আছে কার,
এ ভুবনে ক্ষুধার জ্বালা বক্ষে নিয়ে
চাই না বাঁচতে আর।
০১/০৪/২০১৬
No comments:
Post a Comment