Monday, January 4, 2016

আমার সন্তান ************এম কে সাগর

আমার সন্তান
এম কে সাগর
"""""""""""""""""""""""
পথের ধারে ধুলা ময়লায় স্তুপে
অলি গলি যে শিশুগুলো,
শীত গরম রৌদ্র পুড়ে
এক বেলা বাসি পচা খাবার খেয়ে
কাটায় দিন
এসো তাদের দিকে
একটু তাকাই।
আমরা কেউ ফিরে
দেখি  না-
ঐ সব পথের শিশুদের দিকে,
ওরা তো আমার সন্তান
এই দেশ আর জাতির
অমূল্য সম্পদ।
হায় রে মানুষ-
হায় রে মানবতা
এসো একটু ভাবি,
ঐ সব শিশুদের
যাদের অপেক্ষায়
দাঁড়িয়ে আছে
আগামীর পৃথিবীর ।
আমার সন্তান যদি
অপুষ্টিতে বেড়ে ওঠে,
আর শিক্ষা হীন ভাবে
বেড়ে ওঠে
তবে কে বুক ফুলিয়ে
সামনে দাঁড়াবে,
প্রতিদিনই শিশু হারায় প্রাণ
অবহেলা আর অযন্ত্রে।
পাঠাই তারের পাঠশালাতে
পথ থেকে তুলে
নিয়ে এসে,
নিরাপদ সুন্দর পৃথিবী দান করি।
পারি না কী বলো মানুষরা
তাদের তরে কিছু করতে?
একটু ভাবো তাদের তরে
যাদের অপেক্ষায়
আগামীর পৃথিবী ।
আর দূরে নয়
এসো সবাই মিলিত হয়
কিছু করি তারে তরে
সুন্দর পৃথিবী তৈরি করি
ঐ শিশুরা একদিন
আমাদের পাশে দাঁড়াবে।
ওরা আমার সন্তান
আমরা মুখে মুখে
ওদের লাগি-
কত কথা বলি
আমার গল্প, কথা, কবিতা, উপন্যাসে
মিছিল, মিটিঙে
সবই ভুলে যাই
কিছু পরে
সকালের শিশির ঝরার মতো
এসো পারি না কী
করতে ঐ শিশুদের লাগি
সব মিলিত হয়ে।
এ মানুষ তোমাদের
কী হয় মনে কভু?
পথের শিশুরাও
নিজের সন্তান।
আমার যেন সন্তান
থাকে দুধে ভাতে।
এক জন কেন থাকবে
পেট পুড়ে খায়,
কেন থাকবে আর একজন?
পেটে পাথর বেঁধে
অনাহারে ।
০৫-০১-২০১৬
জিয়ানগর,দুপচাঁচিয়া,বগুড়া।

No comments:

Post a Comment