Sunday, January 3, 2016

বলতে বাঁকি """""""""""এম কে সাগর

বলতে বাঁকি
এম কে সাগর
""""""""""""""""""""""""""""
এখন আমি নিজের সাথে
অভিনয় করে ফেরি,
একটু পেতে সুখ
কত শত বাহানাতে,
সুখের লোভে
দুঃখ কুড়ায়
নিজের দিকে
তাকালেই দেখি
কিছু নেই আমার
আমি ছাড়া অন্য কিছু।
দিনের আলোতে
নিঝুম কালো রাতের অন্ধকারে
হাতরে বেড়ায়,
হারিয়ে ফেলা
যত সব স্মৃতিগুলো!
চোখ বন্ধ করলে
দেখি কত যন্ত্রনা
হাঁসি তামসা করছে
আমার নামে।
বলতে বাঁকি কত কী?
পথ হারিয়ে ফেলেছি
কত কী ভেবেছি,
এখন তাই
যে দিকে তাকায়
দেখি সব ধূসর কালো
খুব গোপণে-
বুকের মাঝে
কষ্ট ধরে রেখেছি,
পৃথিবী জুড়ে
মহা শূন্যতা
দু'হাত বাড়িয়ে
রহেছি দাড়িয়ে
পথ হারিয়ে ফেলে
ভুলের বাঁকে।
যত ভাবি
আর কভু কিছু
ভাববো না,
পুরানো স্মৃতিগুলো
ততই বেশি
মনের ঘরে
উঁকি মারে
কত শত রূপ নিয়ে.
মন চায় বারেবারে
পাখির মতো উড়ে বেড়াতে
পান্ত থেকে তেপান্তে
দেশ থেকে দেশে
আপন মনে।
০৩-০১-২০১৬
জিয়ানগর,দুপচাঁচিয়া,বগুড়া।

No comments:

Post a Comment