Wednesday, January 6, 2016

হাত বাড়িয়ে দেই ***********এম কে সাগর

হাত বাড়িয়ে দেই
এম কে সাগর
**********************
কত শিশু পথে পথে
ঘুরে ঘুরে অশিক্ষায়
বড় হচ্ছে,
কষ্ট হতাশার বোঝা
মাথায় নিয়ে,
পথের কুত্তার মতো
কুঁড়ে কুঁড়ে খেয়ে।
এসো হে মানব
একটু মায়াবী দৃষ্টি পাতি
তাদের দিকে,
একটু দেই
মানবতার হাত বাড়িয়ে দিয়ে,
দেই তাদের সুন্দর সত্যি পথ।
এখনই সময়
দেরি আর নয়-
দেরি করলে
আমাদের দেশ আর জাতি
অনেক পিছে পড়বে।
কথায় কথায় সময় নষ্ট
না করে
কিছু করি তাদের তরে,
মায়ার দৃষ্টি দেই
ঐ সব পথের শিশুদের তরে,
তাদের পথ থেকে
তুলে নিয়ে এসে
পাঠাই শিক্ষা গ্রহণ করাতে।
তাদের সুখের ঠিকানা দিতে
না পারলে ও
দেই মাথা গোজার মতো
একটু ঠাঁই,
তবে তারা গড় ওঠবে
জাতির সম্পদ।
০৬-০১-২০১৬
জিয়ানগর,দুপচাঁচিয়া,বগুড়া।

No comments:

Post a Comment