প্রথম প্রেম(২)
এম কে সাগর
----------------------------
আমার এই প্রথম প্রেম
কভু মিথ্যা হতো না,
যদি তুমি আমাকে একটু বুঝতে।
এ শেষ বেলাতে তুমি
থাকতে আমার পাশে
এবং থাকতে অনন্তকাল ব্যাপী
যদি তুমি একটু ইচ্ছে করতে।
তোমার প্রাথনাতে কাটে আমার
কাল মহাকাল, নিজেকে হারিয়ে
তোমার মাঝে বারে বারে পেয়েছি
শুধুই ছলনা যন্ত্রনা।
তুমি তো জানো না
কত যে দহণ এই পোড়ামনে,
বিচিত্র গন্ধে আস্বাদ
মৃদুমন্দ কোলাহলের, আনন্দে
তার অন্তগত অফুরন্ত
সৌন্দর্য কখনই শেষ হতো না।
মরণ এলে ও
প্রথম প্রেম কভু, হতো না মলিন!
যদি তুমি মন থেকে
আমাকে ভালবাসতে।
আমি পারি না
তোমাকে ভুলে থাকতে-
আমার প্রথম ভাল লাগাকে
এবং আমার প্রথম প্রেমকে।
পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়,
সব বদলায় নিজ গতিতে।
কিন্তু তুমি একটু চাইলে
আপন রৃপ-রস-গন্ধ নিয়ে,
চিরকাল প্রাণময় হয়ে
তৃপ্তি ও মমত্বের সঙ্গে
সাধ ও কল্পনাতে তুমি আমি
আনন্দের বিস্তার করে
এক সঙ্গে থাকতাম
যুগ-যুগান্তে তার কোনো অবশেষে হতো না।
২৫-০১-২০১৫
জিয়ানগর, দুপচাচিয়া, বগুড়া।
এম কে সাগর
----------------------------
আমার এই প্রথম প্রেম
কভু মিথ্যা হতো না,
যদি তুমি আমাকে একটু বুঝতে।
এ শেষ বেলাতে তুমি
থাকতে আমার পাশে
এবং থাকতে অনন্তকাল ব্যাপী
যদি তুমি একটু ইচ্ছে করতে।
তোমার প্রাথনাতে কাটে আমার
কাল মহাকাল, নিজেকে হারিয়ে
তোমার মাঝে বারে বারে পেয়েছি
শুধুই ছলনা যন্ত্রনা।
তুমি তো জানো না
কত যে দহণ এই পোড়ামনে,
বিচিত্র গন্ধে আস্বাদ
মৃদুমন্দ কোলাহলের, আনন্দে
তার অন্তগত অফুরন্ত
সৌন্দর্য কখনই শেষ হতো না।
মরণ এলে ও
প্রথম প্রেম কভু, হতো না মলিন!
যদি তুমি মন থেকে
আমাকে ভালবাসতে।
আমি পারি না
তোমাকে ভুলে থাকতে-
আমার প্রথম ভাল লাগাকে
এবং আমার প্রথম প্রেমকে।
পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়,
সব বদলায় নিজ গতিতে।
কিন্তু তুমি একটু চাইলে
আপন রৃপ-রস-গন্ধ নিয়ে,
চিরকাল প্রাণময় হয়ে
তৃপ্তি ও মমত্বের সঙ্গে
সাধ ও কল্পনাতে তুমি আমি
আনন্দের বিস্তার করে
এক সঙ্গে থাকতাম
যুগ-যুগান্তে তার কোনো অবশেষে হতো না।
২৫-০১-২০১৫
জিয়ানগর, দুপচাচিয়া, বগুড়া।
No comments:
Post a Comment