অমৃত সাধ
এম কে সাগর
---------------------------------------
কী লিখবো আর ছাই?
টুপটাপ চেনা মুখগুলো যাচ্ছে ঝরে,
ঝরা পাতার মতো । লক্ষীপেঁচার কন্ঠে ওঠে না সুর
খেয়া নৌকা চলে না, অতুল নদীতে
মূত্যুর কোলে ঢলে পড়ছে
কারো ভুলে এবং কারো বাহাদুরিতে
প্রকৃতপক্ষে মানুষের মরণ হয়!
কভু কিন্তু এ জগতের সৌন্দর্যের মূত্যু হয় না।
মেঘে মেঘে কেটে যায় বেলা
সন্ধ্যাতাঁরার কন্ঠে ধ্বনিত হয়, মঙ্গলার্তা।
তবুও বুকে থেকে যায় অনেক ক্ষত
অনকে আসে আর অনকেই যায়, কোথায় থাকে না
সেই মৃত্যুর রেশ, একদিকে সত্যতা আর আরেকদিকে,
তেমনি ক্ষয়িষ্ণু, চলছে ঝড়েরের বেগে তার বিনির্মান।
দিন যায় রাত কেটে যায়
নিত্য দিন সবাই নিত্য নিত্য স্বপ্ন বুনে
নানা রপে-রসে-গন্ধে-বর্ণে সোনার স্বপ্নের
অমৃত সাধে আজি।
০১ মার্চ ২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:
Post a Comment