এসো হে, প্রভাত এসো
নব বরনের বধুর সাজে,
দেখবো তোমাকে মন ভরে।
তাই তো প্রতিদিন
জেগে ওঠে প্রভাত কালে।
উঠি দেখি তোমার মুক্ত
ঝরানো হাঁসি।
রাতের অন্ধকার শেষে
তুমি এনে দাও
দিনের আলোক স্পশতা।
এ তোমার মধুর প্রাকৃতিক দৃশ্য।
রাতের শেষে ঘাসের উপরে
বিলিয়ে দাও তোমার অমর প্রেম
রাঙ্গানো শিশির বিন্দু।
সকালের আলোর তারা যেন
মাথায় তুলে হাসতে থাকো।
সকালে এনে দাও তুমি
সেই পূবালী মৃদু বাতাস
আর সেই বাতাসে শিহরণ জাগে।
আর বার বার মনটা পেতে চায় তোমার অভ্যাস।
চারিদিকে সবুজ শ্যামলরা
উঠেছে মাথা আলতো করে।
চারিদিকে পাখি কোলাহল তোলে
মন হারিয়ে যায় নব দিগন্তে।
পাহাড়ী ঝরণার ঝংকার সুরে
নদীর কল কল সুর তরঙ্গে
মনটা হয় ব্যাকুল।
প্রতিদিন দেখি আমি
সকালের মুক্ত ঝরানো মধুর হাসি।
১৪ ফেব্রুয়ারী ২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।
No comments:
Post a Comment