Sunday, March 6, 2016

মুক্তি ----------------- এম কে সাগর

মুক্তি
এম কে সাগর
:::::::::::':::::::::::::::::::::::::'::::::::
এ হৃদয় ভূমির পুরো ভাগে
ধরে রাখি সত্য আর সত্যের নিতি,
অসীম ঐশ্বর্যরাশি ঘোর আঁধারে
ছাড়াতে চাই উচ্চ মম আলো।
বাধিতে চাই প্রমোদ সিন্দুর
সব সীমান্তের তরঙ্গে, স্নিগ্ধশ্যামের ছন্দে,
মুক্তি চাই, অমৃত বর্ণগন্ধগীত হতে
খুজি স্বর্গের আভাস নিত্য নীহারা ধরিত্রীতে।
আমার আছে জল, আমি মুক্তি কামনা করি,
দেখি মুক্তির স্বপ্ন, ফুল, কাঁটা, ফল-পল্ববে
অচল ধবল, স্মৃতির শৈল সমান
শত পরশ-রস-তরঙ্গে অঙ্গে চিত্রা অসীম অন্তর্যাম।
ক্ষনিকের আলো নয়, চিরো তরের লাগি
উজ্জ্বল আলোর উদ্ধোধন করি চাই,
জীবন দেবতা, কবি পদ্মা ও অন্তর্লোক ফোটাবো
শত কল্লোল ধ্বনি দিশা চিরো দিনের তরে।
থাকতে চাই বাস্তবে, নয় কোন কল্পনাতে
আনিতে চাই রাঙ্গা প্রভাত নিত্য দিন,
সুন্দর ধরিত্রীটাকে আরোও সুন্দর করতে চাই
উড়বে মৌমাছি আপন সুখে ফুল থেকে ফুলে।
০১ মার্চ ২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment