Friday, March 11, 2016

তোমাকে ঘিরে ----------- এম কে সাগর

তোমাকে ঘিরে
এম কে সাগর
""""""""""""""""""""""""""""""
এখন আর,
আমার মন খারাপ হয় না কভু
বুঝেছি.........
যে যাবার
সে চলে যাবে
কিন্তু
কিছু মায়া রেখে যাবে......
এইটা সত্যি
সেই মায়া ক্ষনে ক্ষনে কষ্ট বাড়াবে।
এখন আর,
ভাবি আর কাঁদবো না,
কিন্তু
কান্না কভু পিছু সারে না,
দূরে চলে যেতে চাই
কেন জানি
নিজেকে হারাতে পারি না।
এখন
হৃদয় আমার একাকী একা হয়ে গেছে,
যাকে
ভেবেছিলাম জীবনের আয়না
সে আমার মন ভেঙ্গেছে
অতি যন্ত্রনে ।
মাঝে মাঝে ভাবি
রাখবো না কোন কল্পনা
তোমাকে ঘিরে,
রাখবো না কোন কামনা
তোমাকে সাজিয়ে,
রাখবো না কোন অনুতাপ
তোমাকে চেয়ে।
০৯ মার্চ ২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।
Mksagar255@gmail.com

No comments:

Post a Comment