Sunday, March 6, 2016

স্বপ্ন মায়া ------------ সুকুমার রায়


রাত্রি নিঝুম নেই চোখে ঘুম
সবি লাগছে উদাসী মন বলছে
সামনে কে যেন আছে বসে।
মন ভাবসে কত কী
সে যেন আমার চির চেনা এক মানসী।
পূনিমার রাতে তাকে দেখে মনে হচ্ছে
সে এক ডানা কাঁটা পরি
বসে আছে একাকী, দিগন্তের পথে।
দেখছি আঁখি দুইটি মেলে,
হালকা হাওয়ায় তার ঘন কালো চুলগুলো উড়ছে।
রাতের অজস্র তারার সাথে
খেলছে লোকচুরি খেলা।
রাতের মায়াবী ভালবাসা
সে যেন একা করছে উপভোগ।
মধুময় রাতে সে যেন মধুচন্দ্রিমার করছে অপেক্ষা।
কেন জানি হচ্ছে মনে,
সে আমার চেনা এক নারী অপরূপা সুন্দরী।
স্বাধ হচ্ছে থেকে থেকে তার পাশে গিয়ে দাড়ায়
হাতে হাত রেখে কল্পনাতে ছবি আঁকি।
হঠাৎ পাখির মতো
উড়ে গেলো দূর কোথায়
স্বপ্ন নায়ের ভেলায় চড়ে,
আমাকে একা করে ভালবাসার মায়ায় ফেলে।
১৫ ফেব্রুয়ারী ২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment