Thursday, January 21, 2016

মায়া """""""""""""""""" এম কে সাগর

মায়া
 এমকে সাগর
***********
বলে দাও মোরে
 কত দূরে নিয়ে যাবে,
কোন ঠিকানায় তোমাকে পাবো
 হে চাঁদবতী সুন্দরী।
 স্পষ্ট সকলই আমার মূল্য।
জানো কী তুমি,
কী বলে এ হৃদয়
 কোন মায়াতে উদাস মন।
 সতত একাকী সঙ্গীবিহীন
 আমি এ নিখিল চিরবিদসে,
জানি না আসবে কী এ জীবনে
 শীত বিহঙ্গগীত
 বৃষ্টি বাদল রুদ্র ধরণীতলে।
বেশি বেশি ভাবি আমি
 হে চাঁদবতী সুন্দরী তোমারে
 তুমি করেছো প্রেমের ভিক্ষারী
 হতে চাইনি প্রেমের ভিক্ষারী জগত লগ্নে।
আমি অতি ক্ষুদ্র ছায়াহীন
 অতি উদাসীন,
ভীষণ একা।
সাধের মাতাল মন
 ললিত মাধুবী,
কষ্টে ভরা
 এ রঙ্গিন বিলাস বিদসযামী।
প্রণাম করি অতি গভীরতম
 নীরব হিমগিরি হৃদয় পাতে,
চিত্তগগনে আঁকি তাহার ছবি
 নিত্য নীহার রেখা।
দুর্গম জনহীন গগনলীন
 কোন বাসনা হয় না সফল,
সকল উচ্ছে মম
 কল্পনা শুধুই কল্পনা।
 নিশ্চন নীরবতা
 মুক্তি খুঁজি এ ঘৃণা হতে।
০৬।১২।২০১৫
 জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment