Saturday, January 23, 2016

দহণ -------------- এম কে সাগর

দহণ
এম কে সাগর
"""""""""""""""""""""""""
ভয় নেই কোন,
সত্যি কথা বলতে।
সত্যি কথা বলতে
তৃপ্তি আছে।
দুঃখ থাকে না।
মিথ্যা কথা বলে
সারাক্ষণ মন সাজা খাটে
নিজের মাঝে
বিবেকের কারাগারে।
এ দুঃখ কাউকে
বলা যায় না কিছুতে,
নিজের মাঝে
-নিজেকেই পোড়াতে হয় অবিরত।
মিথ্যা কথা বলে
বিবেক যন্ত্রনা মন কাঁদে
সারাক্ষণ ক্ষণে ক্ষণে।
ভাল লাগে না তখন
দক্ষিনা হাওয়া- কোকিলের ডাক।
চোখের কোণে ভয় বসত করে
ভাল লাগে না
সকাল, দুপুর, সন্ধ্যা আর রাত্রি
আষাঢ়ের ঝড় বয়,
নিজের মাঝে
কাঁদার সুখ যে বারণ নিজের- অন্তরে।
২৩-০১-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment