Tuesday, January 19, 2016

নেই বিরহী আবেগ ------------- এম কে সাগর

নেই বিরহী আবেগ
এম কে সাগর
*********************
আজও রাত্রি হয়
চাঁদ তারা দেয় আলো,
জোনাকি জ্বলে নিভে
বাঁশবাগানের পাতার ফাঁকে
ছোট পাখি লুকিয়ে পরে।
দক্ষিনা বাতাস বহে
এলোমেলো ভাবে
মুগ্ধ হয়ে।
পথ ঘাট জন শূন্য হয়ে পরে
কোথায় থাকে না কোলাহল।
একা বসে গাঁয়ের মোড়ল
পুঁঠি পাঠ করছে
নিজ মনে
নেই বিরহী আবেগে তার।
প্রবীন মহিলাটা
পান চিবসে
ফোগলা দাঁতে,
নবীণরা মাটির প্রদীপ নিভে
খেজুর পাতার পাটিতে
মাথা রাখছে বুক মিলে।
১৭-০১-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment