Tuesday, January 19, 2016

অসীম আলিঙ্গন """"""" এম কে সাগর

অসীম আলিঙ্গন
এম কে সাগর
*************************
তোর এক কথাতে-
হারিয়ে যাবো, জেতা বাজি,
যুগযুগান্তের মহা মৃত্তিকা বন্ধন,
ছাড়িয়ে যাবো স্নিগ্ধ ক্রোড়খানি।
সরস যৌবন-
অকাস্মাৎ সুখ
সুদুর্গম পথ পারি দিবো
শত লক্ষ সুধা
ব্যাকুল প্রাণে, অসীম আলিঙ্গন,
হৃদয় বনে উল্লাস ছাড়া
তোর লাগি মন পুরে
আনন্দে কষ্টে প্রতি মুহূর্তেই
কখনো কখনো সবি লাগি বিচিত্র ।
হৃদয়ের রঙে শ্যামতর অরন্য
তোরকে ভেবে মন হয় কবি,
রঞ্জিত হয় সর্বাঙ্গ।
প্রাণস্রোত হাজারও বারম্বার,
অন্তরে অনন্ত প্রেম উঁকি মারছে
উন্মুখ অষ্কুর-রূপে শত পল্লবে ।
১৪-০১-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment