তোমার জন্য
এম কে সাগর
************************
তোমার সনে কবো কথা
চোখে চোখে মাতাল হয়ে,
হাতে হাত রেখে কাঁটাবো
আনন্দ ঘন অতি প্রিয় মুহূর্ত।
তোমার রূপে রূপ মিলাবো
ও গো সুন্দরী বধু,
সুখের স্বর্গ রচনা করবো
তুমি আমি মিলে।
সুখ ক্ষণ মিলন হবে
দু'জনের ইচ্ছাতে।
স্মৃতি খাতাতে লেখা হবে
বাসরের কথা,
আবেগের কালিতে ভালবাসার তুলিতে।
পর্ণ করিবো দু'জনাতে
বুকে বুক মিসে সুখ মাখা লগনে
চিরোদিন তুমি আমি
এক হয়ে থাকবো
কেউ কাউকে ছেড়ে যাবে না?
হাজার ঝড় বৃষ্টিতে ও।
ও গো সুন্দরী বধু
তোমার জন্য প্রেম আসিবে গোপণে
তোমার জন্য প্রজাপতি উড়িবে
তোমার জন্য আসিবে ভোর
তোমার জন্য সাগরের জল হবে নীল।
মরন পরে যদি কোন জীবন থাকে
সেই জীবনেও
তুমি আমি থাকবো পাশাপাশি।
১৫-০১-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।
এম কে সাগর
************************
তোমার সনে কবো কথা
চোখে চোখে মাতাল হয়ে,
হাতে হাত রেখে কাঁটাবো
আনন্দ ঘন অতি প্রিয় মুহূর্ত।
তোমার রূপে রূপ মিলাবো
ও গো সুন্দরী বধু,
সুখের স্বর্গ রচনা করবো
তুমি আমি মিলে।
সুখ ক্ষণ মিলন হবে
দু'জনের ইচ্ছাতে।
স্মৃতি খাতাতে লেখা হবে
বাসরের কথা,
আবেগের কালিতে ভালবাসার তুলিতে।
পর্ণ করিবো দু'জনাতে
বুকে বুক মিসে সুখ মাখা লগনে
চিরোদিন তুমি আমি
এক হয়ে থাকবো
কেউ কাউকে ছেড়ে যাবে না?
হাজার ঝড় বৃষ্টিতে ও।
ও গো সুন্দরী বধু
তোমার জন্য প্রেম আসিবে গোপণে
তোমার জন্য প্রজাপতি উড়িবে
তোমার জন্য আসিবে ভোর
তোমার জন্য সাগরের জল হবে নীল।
মরন পরে যদি কোন জীবন থাকে
সেই জীবনেও
তুমি আমি থাকবো পাশাপাশি।
১৫-০১-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।
No comments:
Post a Comment