Saturday, December 3, 2016

আপনার শিশুর জন্য যা করণীয় ।


আপনার শিশুর জন্য আপনার যা করা উচিত :
----------------/'------------------
# আপনার মনে রাখা দরকার শিশুদের প্রথম পাঠশালা হলো তার বাবা-মা।তাই বাবা-মার উচিত শিশুর সাথে বেশি বেশি কথা বলা আর তার কাছ থেকে উত্তর নেবার চেষ্টা অব্যাহত রাখা।কারণ ছোট ছোট বুলি ও আচারণ শেখার জন্য শিশুর কাছে প্রথম অনুসরণ ও অনুকরণ বাবা-মা।

# প্রতিদিনই আপনার শিশুর প্রতি সময় দিন কিছু পড়াশোনা শেখানোর জন্য।অর্থাৎ অক্ষর , শব্দ , ছড়া , গাণিতিক সংখ্যা , আশপাশের প্রয়োজনীয় ও প্রাত্যহিক শব্দ গুলোর সাথে পরিচয় করে দিতে প্রতিদিন কিছু সময় দিন।তাতে আপনার শিশু আপনার হাসি আনন্দের সাথে সাথে শিখবে।

# আপনার শিশুকে প্রতিদিন অন্তত একবার খোলা আকাশের নীচে নিয়ে যান।তাকে অন্য বন্ধুদের সাথে মিশতে দিন।খেলাধুলায় অংশ নিতে দিন।এতে তার শরীরে অংগ প্রত্যঙ্গ যেমন সচল হবে তেমনি মস্তিষ্কের বিকাশ ঘটবে।সে শিখবে অন্যের সাথে কেমন আচরণ করতে হয় ,কীভাবে সিদ্ধান্ত নিতে হয়।এতে করে তার বুদ্ধিবৃত্তির বিকাশ হবে।

# প্রতিটি শিশুর মধ্যে লুকিয়ে থাকে সৃজনশীলতা ।লুকিয়ে থাকে শিল্পীসত্ত্বা।তার সাথে মিশুন আর খুজে বের করার চেষ্টা করুন তার শিল্পীসত্ত্বাকে।সে যা করতে চাই ,তাকে তা করতে দিন।হোক সে আকা , লেখা , গান , নাচ , আবৃত্তি অথবা যে কোন সৃজনশীল কাজ।

# আপনার শিশুর মস্তিষ্কের উন্নতি করতে তাঁকে নিয়ে মাঝে মাঝে হাসি ,আনন্দ ,আড্ডায় মাতুন।মনে রাখবেন এই হাসি আনন্দের দিনগুলো শিশুদের মনে দীর্ঘদিনের দাগ কাটে।

#  শিশুদের সকল প্রকার দুঃখ ,কষ্ট থেকে দুরে রাখুন ।এতে ওদের মনে বিরূপ প্রভাব পড়ে।সংসারের সকল কুট কাচারি ,সংঘাত হতে ওদের দুরে রাখুন।

# আপনার শিশুকে আনন্দের মধ্যে রাখতে গিয়ে টিভির মধ্যে ডুবিয়ে দিবেন না।টিভির সাথে সম্পর্কিত হোক তবে দেখবেন যেন সখ্যতা গড়ে না উঠে।

# আপনার শিশুর হাতে কম্পিউটার তুলে দিতে পারেন ,তবে নিয়ন্ত্রণ রাখুন।আর দেখবেন কোন অবস্থায় যেন ইন্টারনেট তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ না করে।কারণ এই মাধ্যমের জন্য তাঁকে একটি নির্দিষ্ট সময় অফেক্ষা করানো উচিত ।আর গেম খেলা যেন নেশা না হয়।

No comments:

Post a Comment