Sunday, November 27, 2016

সোনামণি ------হোসাইন মুহম্মদ কবির



সোনামণি সোনামণি কেনো মন ভারি?
মেলা হতে এনে দেবো লালনীল শাড়ি,
সোনামণি বিন্দু হাসো কেনো ধরো আরি
ভোর হলে নিয়ে যাবো তোর মামাবাড়ি।
:
তোর মুখের হাসিতে ঘর হয় আলো
তোরে নিয়ে স্বপ্নশত সীমাহীন আশা,
ফরসা তেমন নয় সোনামণি কালো
সোনামণির প্রেমে হারাই তবু দিশা।
:
লক্ষ্মী তুই সোনামণি যেনো প্রাণপাখি
তুই বিনে শূন্য ধরা বেঁচে থাকা দায় ,
সাধজাগে ভালোবেসে তোরে বুকে রাখি
সাধ্য হলে সোনা দিয়া মল দেবো পায় ।
জনম জনম ধরে তোরে যেনো দেখি
  সোনামণি মান ভুলে আয় বুকে আয়।

                ২৩/০৮/২০১৬


No comments:

Post a Comment