Sunday, November 27, 2016

রূপামণি ------হোসাইন মুহম্মদ কবির



জাদু সোনা রূপামণি
মাথায় জ্ঞানের খনি
সে যে বড় অভিমানী
আদরের ফুলদানী।
:
লেখাপড়া করে বেশ
স্বপ্ন ঘুরবে স্বদেশ
মাথা ভরা লম্বা কেশ
মুখেতে হাসির রেশ।
:
রূপামণি নয় বোকা
দুষ্টামিতে বড় পাকা
খাতা ভরা ছবি আঁকা
আর্ট করে একা একা।
:
রূপামণি পোষে পাখি
খুলে দেখে দু টি আঁখি
কবুতর ঘুঘু টিয়া
বন্দি রাখে খাঁচা দিয়া।
:
রূপামণি লক্ষ্মী অতি
মানে যে নিয়মনীতি
ইচ্ছে তার হবে খ্যাতি
ভেদাভেদ ভুলে জাতি।
:
মা বলে ডাক্তার হবে
দুঃখির পাশে রবে
ভাই এর আছে যত্ন
বাবা মার শেষ রত্ন।

                 ১৭/০৯/২০১৬


No comments:

Post a Comment