রক্তে ভেজা একুশ
এম কে সাগর
""""""""""""""""""""""""
তীব্র ক্রিয়া-প্রতিক্রিয়া সর্বত্র
থম থমে পুরো শহরের বুকে,
চলছে ধর্মঘট, সভা, শোভাযাত্রা
পথে থেমেছে মানুষ।
ক্ষোভে আক্রোশে
রাষ্ট্র ভাষা বাংলা চাই
অনন্তহীন দাবিতে।
নতুন ভোর আনিবার লাগি
আশা-আশাতে, ঘুমছিলো না চোখে
রফিক, জব্বার, ছালামদের ।
ক্ষোভে, আক্রোশে পরিপূর্ন
বুকে কন্দর নিয়ে।
রক্তে ভেজা একুশ
অহি প্রাণের টান অনুভব,
বাড়িতে বাড়িতে শোকের ছায়া
হারিয়ে ছিলো সুর গান।
মর্গে ছিলো লাশ
রাস্তার ধুলোর-বালিতে
মুক্ত বাতাসে গন্ধ তীব্র।
মানুষের একটা চাওয়া পরিনিত
হয়েছিলো জল্পনা-কল্পনা।
বাংলা ভাষা রাষ্ট্র চাই,
সৃষ্টি করতে নতুন ইতিহাস।
তাই ভাষার-আন্দোলনের এক হয়ে,
ছাত্র-জনতার মিছিলে প্রত্যক্ষ
অংশগ্রহন করছিলো।
ছাত্র পথ শিশুর অভিব্যাক্তি,
এ আন্দোলনে শামিল হয়েছিলো।
কত মায়ের সন্তানরা
জীবনের দাবি, প্রাণের দাবি ছিলো
রাষ্ট্রভাষা বাংলা,
নন্দিত হয়েছিলো
রক্তে ভেজা একুশ।
১৫ ফেব্রুয়ারী ২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।
এম কে সাগর
""""""""""""""""""""""""
তীব্র ক্রিয়া-প্রতিক্রিয়া সর্বত্র
থম থমে পুরো শহরের বুকে,
চলছে ধর্মঘট, সভা, শোভাযাত্রা
পথে থেমেছে মানুষ।
ক্ষোভে আক্রোশে
রাষ্ট্র ভাষা বাংলা চাই
অনন্তহীন দাবিতে।
নতুন ভোর আনিবার লাগি
আশা-আশাতে, ঘুমছিলো না চোখে
রফিক, জব্বার, ছালামদের ।
ক্ষোভে, আক্রোশে পরিপূর্ন
বুকে কন্দর নিয়ে।
রক্তে ভেজা একুশ
অহি প্রাণের টান অনুভব,
বাড়িতে বাড়িতে শোকের ছায়া
হারিয়ে ছিলো সুর গান।
মর্গে ছিলো লাশ
রাস্তার ধুলোর-বালিতে
মুক্ত বাতাসে গন্ধ তীব্র।
মানুষের একটা চাওয়া পরিনিত
হয়েছিলো জল্পনা-কল্পনা।
বাংলা ভাষা রাষ্ট্র চাই,
সৃষ্টি করতে নতুন ইতিহাস।
তাই ভাষার-আন্দোলনের এক হয়ে,
ছাত্র-জনতার মিছিলে প্রত্যক্ষ
অংশগ্রহন করছিলো।
ছাত্র পথ শিশুর অভিব্যাক্তি,
এ আন্দোলনে শামিল হয়েছিলো।
কত মায়ের সন্তানরা
জীবনের দাবি, প্রাণের দাবি ছিলো
রাষ্ট্রভাষা বাংলা,
নন্দিত হয়েছিলো
রক্তে ভেজা একুশ।
১৫ ফেব্রুয়ারী ২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।
No comments:
Post a Comment