Tuesday, February 16, 2016

অবাক সূর্ষোদয় ------------ এম কে সাগর


অবাক সূর্ষোদয়
এম কে সাগর
****************************
সৃষ্টির মাঝে প্রাণপাতি আধমরা
অনেক দুঃখে, বহু বেদনায়, অনুরাগে, অভিমানে
জাগি রাত একা শয্যায় বিনিদ্র
অসীম তিমির রাত্রি মাতৃমন্ত্রী যুগ-যুগান্ত
সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান,
বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান
হাতে গগন আনিবার সবেগ হরিণের মতো।
মুক্তির মিছিল, মুক্তির পথ
নবযুগ রক্ত দিনের ভোরে
প্রাণপাত দুঃস্বপ্নের মাঝে,
নব পথ আরো পথ আজি বুক!
লাল হয়েছে দক্ষিণ কোণ।
আধমরা হয়ে পাষানের রমে বাঁচে।
মেঘাচ্ছন্ন গগনে সূর্ষটা না ওঠার ক্ষণে
রুদ্র ওঠার প্রতিক্ষণে
কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতি
কত দুঃখে ও শোকে,
সূর্ষটা উঠে জেগে
মানুষের হাতে হয়ে অবাক সূর্ষোদয়
রক্তের খরতানে, সূর্ষের অনিমিখে
পৌছে দিবে এক নতুন খবর,
অগ্রগতির পাখা 'মেলে'
এই বুঝি আর দেরি নেই।
১৫ ফেব্রুয়ারী ২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment