Saturday, February 20, 2016

আমি ********* এম কে সাগর

আমি
এম কে সাগর
--------------------------
আশ্রয় খুঁজে ফিরে,
আশ্রয়ে ফিরে আসার জন্য
মানুষ আমি কান্ত-শ্রান্ত
অনেক পথ পেরিয়ে এসেছি,
তবুও রোদ্দুর খুজে পাই নাই এখনো।
কখনো দিনের আলোতে
অসহায় নাবিকের মতো,
ভোলা পথে চলেছি........
কেউ হাত বাড়িয়ে দাইনি
আমাকে কারো কাছে ডাকেনি,
কারণ কী তা জানি না, বুঝি না
হয়তো আমার নাম-ডাক নেই বলে।
স্মৃতিরা পোহায় রোদ্দুর,
সুখের  লাগি মন বনবাসী
কোন খবর নেই!
চেয়ে দেখি সবখানে
কেবলি আমি আর আমি
নেই পথ জানা,
ছুটে চলতে চিই সামনে
অথচ আমার ব্যাপক বিরহভূমি
চারিদিকে দুর্যোগ, হতাশা
বিরূপতা, অনুতাপ, অনুরাগ
প্রনয়ে আমি কেবলি বেঁচে আছি,
বাঁচার স্বপ্ন দেখি
খেয়ে পড়ে বাঁচতে চাই
আর কিছু না।
২০-০২-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া

No comments:

Post a Comment