Monday, May 29, 2023

আব্দুল গফফার খান এর '' একটি কবিতা''

 


একটি কবিতা লিখতে চাই

যে কবিতায় থাকবে মুক্তির সাধ

স্বাধীনতার পূর্ণরূপ

থাকবেনা দুঃখ কষ্ট মানবাধীকার লঙ্গনের আর্তনাদ।


যেখানে গণতন্ত্র পাবে সম্পূর্ণ প্রতিষ্ঠানিক রূপ

যে কবিতা শাসককে করে দেবে ন্যায়পরায়ণ

আমজনতার কাঁদতে হবে না ন্যায় বিচারের দীর্ঘ অপেক্ষায়।


বেকার বসে থাকবে না শিক্ষিত তরুন

চাকুরী পেতে হবে না অর্থের বিনিময়

যে কবিতা হৃদয়ে ধারণ করে

শাসকশ্রেণী ক্ষমতাবান বেদনাটুকু বুঝবে আমজনতার

ঘুষ দুর্নীতি থেকে দূরে থেকে

দায়িত্ব পালনে হবে আগুয়ান

সকলে মিলে গড়বো এ দেশ শান্তি নিবাস।

যে কবিতায় থাকবে বঙ্গবন্ধুর প্রতিটি ভাষণের বাস্তবায়ন।

No comments:

Post a Comment