Saturday, May 27, 2023

পৃথিবীর অদ্ভুত জলাশয় পামুকাল্লে

 পৃথিবীর বুকে অদ্ভুত জায়গার নাম পামুক্কালে। তুরস্কের এই ঝরনাধারা অত্যন্ত জনপ্রিয় ও পর্যটক আকর্ষণীয় একটি জায়গা। তবে এই অসম্ভব সুন্দর অদ্ভুত জায়গাটির জন্ম কিভাবে হয়েছে, তার কোনো সুস্পষ্ট ইতিহাস মানুষের জানা নেই।

তুর্কি শব্দ ‘পামুক্কালে’ অর্থ ‘তুলার দুর্গ’। দুধসাদা হওয়ার কারণেই সম্ভবত এমন নামকরণ। পামুক্কালের


দৈর্ঘ্য দুই ২৭০০ মিটার, প্রস্থ ৬০০ মিটার ও উচ্চতা ১৬০ মিটার। 

প্রচলিত আছে, হাজার বছর আগে তুরস্কের যে স্থানে পামুক্কালে অবস্থিত, সেখানে একের পর এক প্রচণ্ড ভূমিকম্প হয়। ফলে এই অঞ্চল উষ্ণ হয়ে ওঠে, সেই সাথে এখানে ভাঁজ পড়তে শুরু করে। পরে ক্যালসিয়াম কার্বনেট-মিশ্রিত জলের ঝরনাধারার জন্ম হয়। আস্তে আস্তে ঝরনাজলে ক্যালসিয়াম কার্বনেট জমতে শুরু করে। এগুলো জমেই এখানে সোপানের জন্ম হয়েছে বলে প্রচলিত গল্পে জানা যায়।

দুধসাদা এই ঝরনাধারা বর্তমানে ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি অংশ।

No comments:

Post a Comment