Monday, March 26, 2018

নারীর_মন -------শিপ্রা_নবমি_সন্ধ্যা



একটা মেয়ের জীবনে
যখন ভালবাসা আসে
তখন ভয়ে ভয়ে
এগিয়ে যায় সম্মুখসমরে,
কি হয় না হয়, এই ভেবে।

যখন দেখে সে যারে খুঁজছে
সে সেরকম একশো শতাংশ
না হলেও ভালবাসা
বিশ্বাস ও শ্রদ্ধাবোধ আছে যথেষ্ট,
নাইবা থাকলো তার ধন সম্পত্তি
নাইবা কাজের মাঝে থেকে সারাক্ষণ বললো,
"ভালবাসি ভালবাসি ভালবাসি" !

তবুও স্বপ্নের মানুষ হিসেবে তাঁকে ঘিরেই
গড়ে তোলে একরাশ স্নিগ্ধ স্বপ্ন।
শ্যামা মেয়েও এর ব্যতিক্রমী ছিলাম না গো
পাগলাটে তুমিহে প্রিয় বসন্ত!

হয়তো তোমার আকাশের
খসে পড়া  সেই তারার তালিকায়
রয়ে গেলো অবুঝ শ্যামা মেয়ে।

হয়তো হ্যাঁ, হয়তোবা না
হে প্রিয় বসন্ত,
হয়তো ঝরে যাওয়া সেই ফুল
যার কদর এই মাটিও দিবেনা।

তবুও তোমার শ্যামা এই ভেবে সান্ত্বনা পায়
তারার মেলায় আলোকিত করতে,
শতবর্ষ দুরে থেকেও ছিলো সে উজ্জ্বল আলোকবর্তিকা।

একটু ফুরসত পেলেও
সুরভিত হয়ে মৌ মৌ গন্ধে
সৌন্দর্যমণ্ডিত করেছিলো
তোমার সারাটা দিন।

মনে পড়ে? কিভাবে পড়বে?
তোমার তো এসব নাকি গায়েই লাগে না
ভাবনাতেই আনো না এসব!
ভুলেই গিয়েছিলাম তুমিও বাকি
আর দশটা পুরুষের মতই গো
কাঙ্খিত প্রিয় বসন্ত।

নারীর মন তুমি কি বুঝবে?
বুঝলে কি আর জেনেও ছেড়ে যেতে?
কতটাইবা বুঝবে ভালবাসা কি?
বুঝলে কি আর পাপ নাম দিতে প্রেমের?

কতটাইবা মূল্য দেবে
তোমায় ঘিরে আহত সরলা
পাখিটার সাজানো
সুপ্ত বাসনায় বুকের গভীরে লালিত,
চিরায়িত স্বপ্নের বাসরের?
২৫/৩/১৮

No comments:

Post a Comment