Saturday, March 31, 2018

তুমি আছো বলিয়া -----------শিপ্রা নবমি সন্ধ্যা



তানপুরাটায় অনেকদিন ধরিয়া
সুর বাধা হয় নাই।
সুর গুলা ধীরেধীরে তাল লয়হীন
অবস্থায় পড়িয়া রহিয়াছে।
ধুলাবালিতে ঢাকিয়া যাইতেছে
তাহার শ্রীখানা।

হ্যাঁ, ইহা বুঝিতে পারিয়াছি অনেকখানি।
অবহেলা আর অযতনে ফেলিয়া
রাখিয়া তাহারে  মরিতে দিয়াছিলুম
 পাষানের মত করিয়া।

ভুল বুঝিবার পরে বুঝলুম
ধরিতে হইবে তাহারে হৃদয় পটে।
বাঁচিয়া থাকিবার  তরে।

ঘুরিয়া দাঁড়াইতে শিখিয়া
গিয়াছি তানপুরাটার তরে।
ঠিক করিয়াছি আবারো
বাধিবো সুর, ধরিবো গান গলা ফাটাইয়া।
উড়িয়া যাইবে ধুলা, বাধিবো
নতুন গান  সঞ্চারীত সুরে।
৩১/৩/১৮

No comments:

Post a Comment