Friday, March 23, 2018

ত্রিভূবনে ছাই -----রুহুল আমীন।



চৈতন্যঘোর! গল্পের শেষে যন্ত্রজীবনের খেলা

টের পাইনি, কখন পশ্চিমে ডুবেছে বেলা,

ঘুমিয়েছিলে ছলনাময়ীয় কোলে,বাংলাবন্দর ছেড়ে

হালকা বাতাসে উড়ে,বিদায় বলেছো হাত নেড়ে।

|

তারপর!  চারিদিকে কষা মাংসের ঘ্রাণ

আমি দেখেছি, দেহ ছেড়ে পালিয়েছে প্রাণ,

লাশের মিছিলে লাশ খুঁজি ধ্বংসস্তূপে তাই

একাকী মনের গহীনে কষ্ট জমিছে,ত্রিভূবনে ছাই।

No comments:

Post a Comment