Sunday, March 18, 2018

মোহময়তা _______ শিপ্রা নবমি সন্ধ্যা



মাঝে মাঝে নিজের অজান্তে
নিজেকে নিজেই প্রশ্ন করি,
কেন সুখের স্বপ্ন এসেও ফিরে যায়?

যখন একা একেলা পথ চলি,
কেউ কেউ এসে বলে,
এইযে মেয়ে প্রেম করবে?
প্রেম?নিখাত প্রেম।
আমি অবাক! বলি, প্রেম?
এ আবার কি?

এমা,তুমি প্রেম বুঝোনা?
_প্রেম হচ্ছে হৃদয়ের টান,
একটু অভিমান,
দু'টি পাখি একটি নীড়,
একটি নদী দু'টি তীর।
দু'টি মনের একটি আশা
 তার-ই নাম ভালোবাসা।
করবে নাকি প্রেম?

তাদের কথা শুনে আমার ঘৃণা হয়
মেয়েরা কি মানুষ নয়?
শুধুই প্রেমলীলার অনুভূতিহীন খেলনা?
মেয়েদের শুধুই কি প্রেম প্রেম
 খেলার জন্য জন্ম?
মেয়েরাও মানুষ।

তাদের আছে ভালোবাসা,
সুখ দুঃখের অনুভূতি।
আছে ঘর বাঁধার স্বপ্ন।
প্রিয় মানুষটির বাহুডোরে আবদ্ধ হয়ে
সারা ভূবন জুড়ে জীবনসঙ্গিনী হবার।

মেয়ের ও মন চায় কেউ
একান্ত আপন ভাবুক
সাধ জাগে সারারাত
ভালোবাসার আদরে কাটুক।
ভোরে স্নানাগারে যাবার সময়
 বুকে টেনে নিয়ে বলুক,
যেয়োনা, ভোরের আদর
যে বাকি রয়ে গেছে।
সারাদিন কাজের মাঝেও
মিষ্টি হেসে বলুক,
সোনা বউ, আসবো জলদি
আবার আদরে আদরে ভরে
দিতে তোমার দেহ মন।

কখনো আবার সকলের আড়ালে
চুপিসারে হাত ধরে বুকে নিয়ে
অধরে উষ্ণ চুম্বনে ভরে দিক।
চায় সারাজীবন তারে ঘিরে
জীবনতরী বেয়ে যেতে।
চায় কপোলে স্বামির সোহাগের চন্দন।
____১৮/৩/১৮____________

No comments:

Post a Comment