কে গো তুমি কোথা হতে এলে
বন্ধু রুপে?বিধাতা কি পাঠালো
তোমায় বন্ধুর রুপসাজে।
হয়ত কিছু ভালো মানুষ আছে
এ ভুবনে,তাইতো কিছু মানুষ সহযোগীতার হাত বাড়ায় মাঝেমাঝে।
অপরিচিতা তবু কেনো মনে হয় চিরচেনা,
এক মুহূর্তে কেমনে হয় আপন জনা,
কে গো তুমি? চাও চিরবন্ধু হতে
আমি কি পারবো ছোট হৃদয়ে বন্ধুর মর্যাদা দিতে?
তুমি কি পারবে এ বাস্তবতার
সমাজে বন্ধুরুপে সারাটা জীবন
পাশে থাকতে?
তুমি কি পারবে আমার স্বপ্ন পুরনের সহযাত্রী হতে?
তুমি কি পারবে স্বার্থপরতার
এ ভুবনে স্বার্থহীন ভালোবাসতে?
তুমি কি পারবে দীর্ঘপথের বন্ধু হতে?
কে গো তুমি? কে পাঠালো তোমায়?
আমার জীবন স্বপ্ন রঙে
ফুলে ফুলে সাজাতে?
সত্যি কি তুমি রঙিন সুতায় স্বপ্নজাল বুনবে?
না কি ক্ষণিক রাঙিয়ে চলে যাতে দূর অজানয়?
বিশ্বাস করো আমি কারো দয়া বা করুণা চাই না,
চাই শুধু বিশ্বাস,চাই শুধু ভালোবাসা,চাই ভালো বন্ধু।
কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়?
কেনো তুমি আমার কাছের বন্ধু হবে
কেনোই বা পাশে রবে
কেনো কি আশায়,তোমার তো কোনোটার অভাব নেই
নেই কোনো অপূর্ণতা,
তবে কেনো এ দুঃখের অংশ নিতে চাও,
বিধাতার নির্দেশে এসেছো কি তুমি চিরবন্ধু হতে?
আর যাই করো
দয়া করে মিছে আশা দিয়ে ছোট এ মনটা ভেঙ্গো না।
দিওনা হৃদয়ে আঘাত।
আমি কথা দিলাম
তোমার সুখে না হয়
রেখো কাছে
তবু তোমার দুঃখের দিনে আসবো ছুটে মুছতে নয়নজল
পাশে রবো যদি চাও পেতে দেবো এ বুক, তাতে তোমার যদি লাগে বিন্দু সুখ।
কথা দিলাম এ নিশিতে
তোমায় করবো চিরবন্ধু।
**********
২৯/০১/২০১৭

No comments:
Post a Comment