অভিরূপ,
তুমি ছেরে গেলে যখন বলতে পারো,
অনেক কষ্টের পাহার এসে ভীড় করেছিলো।
প্রতিদিন, প্রতিক্ষন তুমিহীনা
দিন যেনো কাটছেইনা।
ভেবেছিলাম হয়তো, এই বুঝি মারা যাবো।
বাবার চলে যাওয়ার ব্যথাটাও না পেয়ে বসছে।
তুমি ছিলে যখন শ্বান্তনা দিতে।
অনেকটা সাহস পেতাম বয়ে যেতে।
কিন্ত বুঝিনি তা ছিলো অভিনয়।
তবুও মাঝে মাঝে সেই
দিনগুলো মনে পরে জানো?
আজকেও খুব কেঁদেছি।
বাবার শেষ নিঃশ্বাসবন্ধ হবার
সেই করুন দৃশ্য আমায় আজও
ঘুম ভাঙ্গায়।
আজও তোমার চলে যাওয়াটাও
জীবনে নির্ঘুম রাত কাটাতে হয়।
কিন্ত ভেবোনা।
বাবার সেই যাত্রা বুকে চেপে আজও
বেঁচে আছি।
তোমার চলে যাওয়া সয়ে যাবো।
তবে,প্রতিদিন তোমার ধবংসের
দীর্ঘশ্বাসের সঙ্গিনী হয়ে।
আজ থেকে প্রতিটাক্ষণ,
প্রতিদিন, প্রতি প্রার্থনায়।
তোমার ভয়াল দিনগুলো
দেখার জন্যই এ চোখ তাকিয়ে
থাকবে অপলক।
যেভাবে বিশ্বাসের ডানা ভেঙ্গেছো
ঠিক সেভাবে তুমিও পাবে।
স্বপ্নের কারিগর হয়েও
স্বপ্ন ভাঙ্গার মাস্টারমাইন
ঠিক সেভাবে তোমার স্বপ্ন ভাঙ্গার
আত্মচিতকারের আওয়াজ পেতে
কান অতন্দ্র প্রহরী হয়ে আছে।
মনে রেখো টাকা দিয়ে সব পেলেও
সেদিন চরিত্রদোষ সারাতে শাস্তি
দুর করার অসুধ কিনে পাবেনা।
আমার যে হৃদয় স্পন্দিত হতো
তোমার নাম জপে
সে আজ রক্ত ঝরাবে প্রতি স্পন্দনে
তোমারই অহংকার, দম্ভ পতনের।
কি ভাবছো?
প্রকৃত ভালবাসা পাবে?
কক্ষনই না।
এ আমার বিশ্বাস।
যে ক্ষন শুধু তোমার আসার
অপেক্ষায় ছিলো,
সে আজ তোমার সেই আতংকে
ভরা অনুতপ্তের কান্নার রোল শোনার অপেক্ষায়।
১০/৩/১৮
No comments:
Post a Comment