Monday, February 19, 2018

যে কারণে বাংলাদেশ শ্রীলংকা সিরিজে টাইগারদের শোচনীয় হার

কি কারণে বাংলাদেশের এমন বিপর্জয়।কেন ঘরের মাঠে বাংলাদেশকে এমন নাস্তানাবুদ হতে হলো।এসব প্রশ্ন এখন বাংলাদেশের লাখো ক্রিকেট ভক্তদের মনে। ইতোমধ্যে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। গত দুই-তিন বছর কি দারুণ ক্রিকেটই না খেলছিলো বাংলাদেশ। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফর থেকেই সব গেলো উল্টে। আর এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে  টাইগারদের শোচনীয় হার। অথচ গত বছর লঙ্কানদের মাটিতে গিয়ে তিন সিরিজই ড্র করে ফিরেছিল বাংলাদেশ। টাইগারদের এমন হারে দুশ্চিন্তায় ভক্তরা। দুশ্চিন্তায় সাবেক ক্রিকেটাররাও। বিশেষ করে টি-টুয়েন্টিতে স্বাগতিকদের পারফরম্যান্স হতাশার মাত্রাটা বাড়িয়েছে বহুগুণে। পুরোনোদের বাদ দিয়ে দলের নতুন মুখে আস্থা। কিন্তু ভাগ্য বদলায়নি। দলে খুব দ্রুত এতো পরিবর্তন করার কারণেই টাইগারদের ভরাডুবি হয়েছে বলে মনে করছেন সাবেক ক্রিকেটাররা।এছাড়া প্রধান কোচের বিকল্প যে নেই তা বুঝি ভালভাবে জানান দিল।

No comments:

Post a Comment